সরাসরি জয় ছিনিয়ে নিল জয়নগর ক্রিকেট ক্লাব (জেসিসি)। দুই ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে স্ফুলিঙ্গ ক্লাবের সঙ্গে শীর্ষে রয়েছে। জেসি লীগ ক্রিকেটে এমবিবি স্টেডিয়ামে জেসিসি জয়লাভ করে ৭ উইকেটে। হারায় সংহতি ক্লাবকে। টানা ২ ম্যাচে হেরে চারদলের আসরের শেষ স্থানে রয়েছে সংহতি। সংহতির ৭৬ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ১৮২ রান করেছিল জেসিসি। শুক্রবার আরো ৩ উইকেট হারিয়ে ২৯ রান যোগ করার পর ইনিংসের সমাপ্তি ঘোষনা দেয়। ১৩৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সংহতি ১৬৪ রান করতে সক্ষম হয় শুভম সূত্রধর ৭৪ বল-এ ৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪১, রাহুল হোসেন ৫৯ বল-এ ৭টি বাউন্ডারির সাহায্যে ৪৭, রিমন সাহা ৪০ বল-এ ৬টি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করেন। জেসিসি-র সানি সিং ৪৩ রানে ৫টি এবং পারভেজ সুলতান ৪৪ রানে ৩টি উইকেট ভাগ করেন। জয়ের জন্য মাত্র ৩০ রানের লক্ষ্য মাত্রা নিয়ে খেলতে নেমে জয়নগর ৩ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। দুর্লভ রায় ১১ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। সংহতির অনিরুদ্ধ দাস ১৫ রানে ২টি উইকেট পান।


