মেয়েদের রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটে সহজ জয় পেলো উদয়পুর। ৬ উইকেটে হারায় সাব্রুমকে। বাইখোড়া স্কুল মাঠে শুক্রবার বল হাতে দাপট দেখিয়েছেন বিজয়ী দলের পূজা দাস। ব্যাট করার সুযোগ পেয়ে সাব্রুম ৬৯ রান করতে সক্ষম হয়। তানিয়া শীল ৫৬ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ১২ এবং ঋদ্ধি নম: ৩২ বল-এ ১টি বাউন্ডারি সাহায্যে ১১ রান করেন। অতিরিক্ত পায় ৩০ রান। উদয়পুরের দলনেত্রী পূজা দাস ১৫ রানে ৪টি এবং তানিয়া শর্মা ৯ রানে ২টি উইকেট ভাগ করেন। জবাবে উদয়পুর ১২.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। ওপেনার সায়ন্তিকা সূত্রধর ৩৬ বল-এ ৩টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১ রানে অপরাজিত থেকে যান। এছাড়া অতিরিক্ত পায় ১৯ রান। সাব্রুমের সঙ্গীতা দেবনাথ ১৯ রানে ২টি উইকেট পান।


