সিপাহীজলাকে ছিটকে দিল খোয়াই

Date:

Share post:

অনূর্ধ্ব ১৫ রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি কাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে জয় পেল খোয়াই জেলা। ১-০ গোলে হারালো সিপাহীজলা জেলাকে। তিন দিনব্যাপী আসর শুরু হয় বুধবার পানিসাগরের শারির শিক্ষণ মহাবিদ্যালয় মাঠে। মুষলধারে বৃষ্টির মধ্যেই হয় আসরের উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিনয় ভূষণ দাস। এছাড়া ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, সহকারি সভাধিপতি ভবতোষ দাস, পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সঞ্জয় দাস, ভাইস চেয়ারপারসন ধনঞ্জয় দেবনাথ সহ অনেকেই। উদ্বোধনী অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয় দেশের গর্ব জুডোকার অস্মিতা দের কোচ মানিক লাল দেবকে। বৃষ্টি কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও দু’দলের ফুটবলাররা অনেকটা ভালো খেলা উপহার দেওয়ার চেষ্টা করে। ম্যাচ শুরুর ৪ মিনিটের মাথায় কারেন্দ্র রিয়াং গোল করে এগিয়ে দেয় খোয়াই জেলা কে। শেষ পর্যন্ত সেই গোল ধরে রেখেই জয় পায় খোয়াই জেলা। খেলা পরিচালনা করেন রবীন্দ্র দেববর্মা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...