সিপাহীজলা জেলাভিত্তিক বডি বিল্ডিং এবং ‘মিস্টার সিপাহীজলা’র লড়াই

Date:

Share post:

মেলাঘরে শুরু হয়েছে সিপাহীজলা জেলাভিত্তিক বডি বিল্ডিং এবং মিস্টার সিপাহীজলা নির্বাচনের প্রতিযোগিতা। সকাল থেকে মেলাঘরের কালীবাড়ির মাঠে এই আসরকে কেন্দ্র করে হয় রক্তদান শিবির। সেখানে মোট ২০ জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। পাশাপাশি একটি শোভাযাত্রাও অনুষ্ঠিত হয় মেলাঘর বাজারে। শোভাযাত্রার মূল আহ্বান ছিল বেআইনি মাদক দ্রব্যের ব্যবহারের বিরুদ্ধে। বর্তমান যুব সমাজ যাতে মাদক দ্রব্যের করাল গ্রাস থেকে বের হয়ে এসে বিভিন্ন রকমের খেলাধুলার সাথে নিজেদের জড়িত করে, এর জন্য উৎসাহিত করার লক্ষ্যেই এই শোভাযাত্রা। ছাত্র-ছাত্রী, ক্রীড়াপ্রেমী, রাজনীতির লোকজন, সরকারি কর্মচারী, ব্যবসায়ী সহ সমাজের প্রায় সকল স্তরের মানুষেরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। সিপাহীজলা জেলার জেলাশাসক ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, মেলা ঘরে থাকা সোনামুড়া মহকুমা হাসপাতালের মুখ্য আধিকারিক সহ আরো অনেকেই নেশা বিরোধী এই শোভাযাত্রায় পা মিলিয়ে ছিলেন। সন্ধ্যার পর মূল অনুষ্ঠান অর্থাৎ বডি বিল্ডিং প্রতিযোগিতা এবং মিস্টার সিপাহীজলা নির্বাচনের লড়াই শুরু হয়। প্রথম পর্বে ১২ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করে সোনামুড়ার বিশাল দেবনাথ, দ্বিতীয় আয়ন দত্ত, তৃতীয় রবীন্দ্র সরকার, চতুর্থ বিকাশ দেববর্মা এবং পঞ্চম স্থান পায় কৃষ্ণ দেববর্মা। বিস্তারিত ফলাফল এবং প্রথম ও দ্বিতীয় বিভাগের প্রথম স্থান অধিকারী দুইজনের মধ্যে প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন অর্থাৎ মিস্টার সিপাহীজলা জেলা হবে সেটা রবিবার জানা সম্ভব হবে।
অনুষ্ঠানের শুরুতে একেবারে কম সময়ের জন্য একটি উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে ত্রিপুরা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস বেআইনী মাদকদ্রব্য ব্যবহারের বিরুদ্ধে জনমত গঠনে আবেদন রাখেন। তিনি বলেন, নেশার কবল থেকে যুব সমাজকে মুক্ত রাখার জন্য যেকোনো খেলাধুলার সাথে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের যুক্ত করাটা বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে। বিশেষ করে ছেলেরা যতক্ষণ পর্যন্ত খেলাধুলার সাথে জড়িত থাকবে ততক্ষণ মাদক দ্রব্য অথবা অন্য কোন রকমের নেশার সাথে জড়িত হওয়ার সম্ভাবনা থাকবে না। তাই অভিভাবকদের কাছে আবেদন রেখে বলেন নিজেদের ছেলে মেয়েদের পড়াশোনার পাশাপাশি দিনের একটা সময় খেলাধুলার সাথে জড়িয়ে রাখতে। জিম গুলিতে কিছুদিন পর পর ছোট ছোট অনুষ্ঠান করা প্রয়োজন। একই রকম ভাবে খেলার মাঠগুলিতে ছেলে-মেয়েদের উৎসাহিত করা হোক মাঠ মুখি হওয়ার ক্ষেত্রে। সোনামুড়া মহকুমার সমাজকর্মী শুভ্রজিৎ দাস সকলের প্রতি আবেদন রেখে বলেন বডিবিল্ডিং হোক অথবা ক্রিকেট বা ফুটবল যে খেলাই হোক না কেন সব রকমের সাহায্য করা হবে সেগুলিকে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার জন্য। লক্ষ্য একটাই মাদকদ্রব্যের করাল গ্রাস থেকে বর্তমান নিষ্পাপ প্রজন্মকে রক্ষা করা। যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করে তোলা। এই অনুষ্ঠানের মাঝখানে রীতা নাগ এবং ডঃ বিশাল সিনহাকে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা দেওয়া হয় যীশুদেব এবং সৌগত দেবকে যারা জাতীয় পর্যায়ের জাজ পরীক্ষায় উত্তীর্ণ হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...