সুপার ফোরের জয় পেলো নিউ স্টার

Date:

Share post:

খোয়াইয়ে সিনিয়র ক্রিকেটের সুপার ফোরের লড়াইয়ে জয় পেলো নিউ স্টার ওয়েলফেয়ার সোসাইটি। হারায় স্কাইলার্ক ক্লাবকে। বৃষ্টির জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর রবিবার থেকে পুনরায় শুরু হয়েছে আসর। এয়ারপোর্ট মাঠে টসে জিতে স্কাইলার্ক ৯৬ রান করে। দীপ্তনু দাস ৩৬ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ১৭, প্রলয় দেবনাথ ৫২ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং দেবাংকন ভট্টাচার্য ১৩ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। অতিরিক্ত পায় ২৫ রান। নিউ স্টার ওয়েলফেয়ার সোসাইটির সম্রাট নম: দাস ৮ রানে ৩টি, রাজ দত্ত ২৩ রানে এবং শুভজিৎ কুরি ২৩ রানে ২টি করে উইকেট ভাগ করেন। জবাবে নিউ স্টার ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। রাজ দত্ত ৩৮ বল-এ ৩টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮, কৃষ ঘোষ ৫৭ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ২৪ এবং শুভজিৎ কুরি ১২ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। অতিরিক্ত পায় ১৫ রান। স্কাইলার্কের হিমন দাস ২৩ রানে, সায়ন দেবনাথ ৫ রানে এবং অনির্বাণ দাস ১৫ রানে ২টি করে উইকেট ভাগ করেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...