মেয়েদের রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটে সেবিকা দাস এবং মামিতা দেবের বিধ্বংসী বোলিংয়ে নাজেহাল হলো জিরানিয়া। মেলাঘরের শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত ম্যাচে তেলিয়ামুড়া জয়লাভ করে ১০ উইকেটে। শুক্রবার টসে জিতে জিরানিয়া গুটিয়ে যায় মাত্র ২০ রানে। অতিরিক্ত পায় ৯ রান। দলের ৬ জন কোনও রান করতে পারেননি। তেলিয়ামুড়ার সেবিকা দাস ১৪ রানে ৬টি এবং মামিতা দেব ৫ রানে ৪টি উইকেট ভাগ করে। জবাবে তেলিয়ামুড়া ৩৭ বল-এ কোনও উইকেট না হারিয়ে জয় তুলে নেয়। বর্ষা দাস ১৯ বল-এ দুটি বাউন্ডারি সাহায্যে ১৩ রানে অপরাজিত থেকে যান।


