বড়পথুরিতে কানু পাল স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবলে শেষ দল হিসেবে সেমিফাইনালে উঠলো আইসি নগর। তীব্র উত্তেজনা পূর্ণ ম্যাচে আইসি নগর নূন্যতম গোলে হারায় মুভিং একাদশকে। ব্লাড মাউথ ক্লাব আয়োজিত আসরে বড়পথুরি স্কুল মাঠে এদিন ম্যাচের শুরু থেকেই দুদলের ফুটবলাররা আক্রমাত্মক ফুটবল খেলে। প্রথমার্ধে গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে বিজয়ী দলের জয়সূচক গোলটি করেন মনীশ। খেলা পরিচালনা করেন সঞ্জয় বিশ্বাস। আসরের দ্বিতীয় সেমিফাইনাল আইসি নগর খেলবে কুকি বাড়ি দলের বিরুদ্ধে।


