পানিসাগরে ক্ষুদিরাম বসু স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল আসরে সেমিফাইনালে উঠলো বটরসি ইয়ং স্টার ক্লাব। হারায় জুম্মা এফ সি দলকে। রবিবার বিলথৈ স্কুল মাঠে ছুটির দিন থাকায় মাঠে উপচে পড়েছিলেন ফুটবলপ্রেমীরা। কয়েক হাজার ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলে বটরসি ইয়ং স্টার ক্লাবের ফুটবলাররা। ম্যাচে বটরসি ইয়ং স্টার ক্লাব ৩-১ গোলে জয়লাভ করে। হারলেও ভালো খেলা উপহার দিয়েছেন জম্মু এফ সি । দুর্ভাগ্য দলের আক্রমণভাগের ফুটবলাররা সুযোগগুলো কাজে লাগাতে পারেননি। বিজয়ী দলের পক্ষে সমীর দুটি এবং মুস্তাফা একটি গোল করেন। বিজীত দলের একমাত্র গোলটি করেন সাংফাই। খেলা পরিচালনা করেন বিপ্লব সিনহা।


