সোনামুড়া ইংলিশ মিডিয়াম ও খাসচৌমুহনী জিতলো

Date:

Share post:

বড় ব্যবধানে জয় পেল সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুল। সোনামুড়ার আন্তঃ স্কুল ক্রিকেটেও আসরে ১৬১ রানে হারায় খাসচৌমুহনী স্কুলকে। মিনহাজ আহমেদের অলরাউন্ড পারফরমেন্সে জয় পায় সোনামুড়া ইংলিশ মিডিয়াম। টসে জিতে সোনামুড়া ইংলিশ মিডিয়াম কুড়ি ওভারে চার উইকেট হারিয়ে ২০৫ রান করে। আরিফ হোসেন ২০ বল-এ দশটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৭, আকিব রশিদ ৫৫ বল-এ ২টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি সাহায্যে ৫৯, অরুপ দে ৩০ বল-এ ছয়টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৯ এবং মিনহাজ আহমেদ ১৫ বল-এ চারটি ওভার বাউন্ডারি সাহায্যে ৩০ রান করে। জবাবে খাসচৌমুহনী স্কুল মাত্র ৪৬ রান করতে সক্ষম হয়। ১৬ রান পায় অতিরিক্ত। সোনামুড়া ইংলিশ মিডিয়াম সিয়াম হোসেন চৌধুরী ১৫ রানে চারটি এবং মিনহাজ আহমেদ নয় রানে তিনটি উইকেট ভাগ করে। দিনের অপর ম্যাচে মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুল ২ উইকেটে হারায় রামকৃষ্ণ শিশু তীর্থ স্কুলকে। টসে জিতে রামকৃষ্ণ শিশু তীর্থ স্কুল ১৩২ রান করে। শুভ্রজিত দাস ৭৮ রান করে। জবাবে মেলাঘর ইংলিশ মিডিয়াম ৮ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। প্রীতম দেবনাথ ৩৬ এবং কিংশুক সরকার ২৫ রান করে। রামকৃষ্ণ শিশু তীর্থ স্কুলের আয়ুশ দেবনাথ ২৫ রানে ৪টি উইকেট পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...