হেডলাইনস ত্রিপুরা ন্যাশনালের বিশ্বকাপ ক্যুইজের পুরস্কার বিতরণ

Date:

Share post:

‘হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল’-এর উদ্যোগে আয়োজিত বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতার মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার বিকেল ৫টায় আগরতলা প্রেস ক্লাবের এই অনুষ্ঠানে উন্মুক্ত মঞ্চে কুইজের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে উপস্থিত ছিলেন দেশ ও রাজ্যের একাধিক খ্যাতনামা ব্যক্তিত্ব। অতিথি হিসেবে মঞ্চে ছিলেন কলকাতা থেকে আগত দেশের প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য। পাশাপাশি মঞ্চ আলো করেছেন অলিম্পিয়ান পদ্মশ্রী দীপা কর্মকার এবং রাজ্য রঞ্জি দলের অধিনায়ক মনি শংকর মুরাসিং। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘স্যন্দন’ পত্রিকার সম্পাদক সুবল কুমার দে এবং ‘দৈনিক সংবাদ’-এর এডিটর সঞ্জয় পাল, প্রখ্যাত আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস, বার কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত প্রমুখ। এডিটর চন্দ্রা রায়, সমরেশ দে, রঞ্জিত দেববর্মা, ভেটারেন ক্রীড়া সাংবাদিক সুপ্রভাত দেবনাথ প্রমুখ স্পট ক্যুইজে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
​অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্রীড়ামোদী ও সাধারণ দর্শকদের মধ্যে দারুণ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এই বিশেষ দিনে শুধু বিশ্বকাপের বিজয়ীদের সংবর্ধিত করাই নয়, বরং সেখানে উপস্থিত দর্শক ও অতিথিদের জন্যও ছিল আকর্ষণীয় ‘স্পট কুইজ’-এর ব্যবস্থা। মূল ক্যুইজ প্রতিযোগিতার বিজয়ীদের জন্য প্রথম পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছে একটি ট্যাবলেট, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি মোবাইল ফোন এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি ইন্ডাকশন কুকার। পাশাপাশি অন্যান্য বিজয়ী এবং দর্শকদের জন্যও ছিল বিপুল সংখ্যক বিশেষ পুরস্কার। ‘হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল’-এর এডিটর ইন চিফ প্রণব সরকার সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...