আধা ঘণ্টার মধ্যে ১০ জনের দলে পরিণত হওয়ার পরও, প্রথমার্ধে প্রতিপক্ষকে আটকে রাখতে পারল চেকিয়া। কিন্তু বিরতির পর আর পারল না তারা। আক্রমণাত্মক ফুটবলে আধিপত্য করে সহজেই জিতল ইংল্যান্ড। প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার উয়েফা নেশন্স লিগে ২-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল। অ্যান্থনি গর্ডন দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাবধান বাড়ান হ্যারি কেইন। ৬৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২২ শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে ইংল্যান্ড। স্বাগতিকদের ছয় শটের দুটি লক্ষ্যে ছিল। ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে দুই ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইংল্যান্ড।
ইংল্যান্ডের রেকর্ড গোলদাতা কেইনের মোট গোল হলো ৮৭টি, ১২৩ ম্যাচে।


