৩০০ তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ভারতের ২০০ তম জয়

Date:

Share post:

বিশ্বের দ্বিতীয় দল হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অসাধারণ কীর্তি গড়ল ভারত। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শনিবারের ম্যাচে জয়ের মাইলফলকও স্পর্শ করল ভারতীয় ক্রিকেট দল। এদিনকার চরম রোমাঞ্চকর লড়াইয়ে ১ বল বাকি থাকতে জয় পেলেন শ্রেয়াস আয়াররা। শনিবারের ম্যাচ ছিল ভারতীয় দলের ৩০০তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। পুরুষদের ক্রিকেটে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে ৩০০টি টি-২০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলো ভারত। সবচেয়ে বেশি টি-২০ ম্যাচ খেলার রেকর্ড পাকিস্তানের। এখনও পর্যন্ত ৩০৪ টি ২০ ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে পাকিস্তান। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে নিউ জ়িল্যান্ড। কিউইজরা শনিবার খেলল ২৬৯তম টি-২০ ম্যাচ।৩০০ তম ম্যাচে আরও একটি গুরত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছেন শ্রেয়াস ব্রিগেড । শনিবার ২০০তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জিতল ভারত। বিশ্বের প্রথম দল হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন শ্রেয়সেরা। জয়ের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। তারা এখনও পর্যন্ত ১৭৬টি ম্যাচে জয় পেয়েছে। তৃতীয় স্থানে থাকা নিউ জ়িল্যান্ডের জয়ের সংখ্যা ১৩৫টি। চলতি বছরে ভারতীয় দল ৩৭টি টি-২০ ম্যাচ খেলে ২৫টিতে জয় পেল। সবচেয়ে কম ৮৩টি ম্যাচ হেরেছে ভারত। ৯২টি করে ম্যাচ হেরে যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। তাদের পর রয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াসরা ১০১টি ম্যাচ হেরেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...