জয়ের স্রোতে রইলো নবোদয় সংঘ। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলের লড়াইয়ে নবোদয় ২-০ গোলে হারায় ফ্রেন্ডস ইউনিয়নকে। দুটি গোলই দুই অর্ধে করেন রবার্ট হলাম। প্রথমার্ধের ইনজুরি টাইমে রবার্ট নিজের ও দলের প্রথম গোলটি করে। বিরতির পর ম্যাচের ৭৭ মিনিটে জাল নাড়িয়ে রবার্ট দলের জয় নিশ্চিত করে। ফ্রেন্ডদের ফুটবলাররা চেষ্টা করেও ব্যবধান কমাতে পারে নি। ফলে নবোদয় তিনটি মূল্যবান পয়েন্ট পায়।


