খোয়াই জেলার সেরা সাইমন

Date:

Share post:

জেলার সেরা বডিবিল্ডার নির্বাচিত হয়েছেন সাইমন দেববর্মা। রবিবার খোয়াই জেলায় প্রথম বর্ষ মিস্টার খোয়াই বডিবিল্ডিং এবং ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। উদ্যোক্তা ছিল খোয়াই জেলা বডি বিল্ডার্স এবং ফিটনেস অ্যাসোসিয়েশন। জেলার টাউন হলে হয় আসর। এতে বালকদের জুনিয়র বিভাগে অনন্ত ভট্টাচার্য, প্রকাশ দাস, সত্যজিৎ দাস, অনুপ দাস, অভিজিৎ দেববর্মা, ৬০ কেজি উর্ধ্ব বিভাগে বিকাশ দাস, প্রলয় দেব, আবিন দাস, অনিক পাল, পুরুষদের উন্মুক্ত ফিজিক ক্যাটাগরিতে পহর দেববর্মা, প্রলয় দেব, অনন্ত ভট্টাচার্য, শিব শংকর চৌধুরী, আবির দাস, সিনিয়র পুরুষদের বডিবিল্ডিং আসরে সাইমন দেববর্মা, পহর দেববর্মা, অমিত দেববর্মা, তুহিন দেবনাথ এবং চুমুই দেববর্মা প্রথম পাঁচটি স্থান দখল করেন। পরে ওভার অল বিভাগে জেলার সেরা হয়েছেন সাইমন দেববর্মা। আসরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...