তিন দিনব্যাপী অনূর্ধ্ব ১৭ বছরের মেয়েদের রাজ্যস্তরের সুব্রত মুখার্জি কাপ ফুটবল শুরু হয়েছে মঙ্গলবার থেকে।
উদ্বোধনী ম্যাচে জয় পায় খোয়াই জেলা। ৪-২ গোলে হারায় সিপাহীজলা জেলাকে। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে খোয়াই খেলবে ত্রিপুরা স্পোর্টস স্কুল পানিসাগরের বিরুদ্ধে। বুধবার বিকেল সাড়ে চারটায় হবে ম্যাচটি। এর আগে ত্রিপুরা স্পোর্টস স্কুল মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমের জিলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ। এদিনের ম্যাচে দুদলের মধ্যে পার্থক্য গড়ে দেয় বিজয়ী দলের সাহিলি দেববর্মা। ম্যাচে হ্যাটট্রিক করে সাহিলি। বিজয়ী অপর গোলটি করে সালমা দেববর্মা। বিজিত দলের খুমপুই দেববর্মা দুটি গোল করে। খেলা পরিচালনা করেন অরিন্দম মজুমদার।


