পিছিয়ে থেকে ড্র করলো সরোজ সংঘ। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলের আসরে সরোজ ২-২ গোলে বিবেকানন্দ ক্লাবের সাথে পয়েনট ভাগ করে। ম্যাচে লালকার্ড দেখেন সরোজের গোলরক্ষক জেহোবা ডার্লং। উমাকান্ত মিনি স্টেডিয়ামে মঙ্গলবারের খেলায় ৩৯ মিনিটে হাইয়ুং জমাতিয়া বিবেকানন্দকে লিড এনে দেন। বিরতির পর ৬২ মিনিটে লালভেঙ্গা ডার্লং ২-০ করেন। ৭৩ মিনিটে বিবেকানন্দের গোলরক্ষক লাল কার্ড দেখার পরেও ম্যাচের শেষ মিনিটে লাল রিনহলুয়া ব্যবধান কমিয়ে ১-২ করেন। পরে ইনজুরি টাইমর লাল রিন নিজের ও দলের দ্বিতীয় গোল করে পয়েন্ট ভাগ করেন।


