নীলজ্যোতি ট্রাভেলস রাখাল স্মৃতি শিল্ড ফুটবল প্রতিযোগিতা আগামী ১৬ আগস্ট থেকে শুরু হবে। আজ টি এফ এ অফিসে রাখাল শিল্ড কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বীরেন্দ্র ক্লাব খেলবে এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে। আসরের ফাইন্যাল ম্যাচটি ২৫ আগস্ট হবে।
নৈশালোকে এই আসরে ৮টি দল অংশ নিয়েছে। প্রথম ডিভিশনের সাতটি দলের সাথে বীরেন্দ্র ক্লাব লড়াইয়ে রয়েছে। টিএফএ-র যুগ্ম সচিব কৃষ্ণপদ সরকার জানান ১৭ আগস্ট দ্বিতীয় ম্যাচে ফরোয়ার্ড ক্লাবে খেলবে লালবাহাদুর ব্যায়ামাগারের বিরুদ্ধে, ১৮ আগস্ট টাউন ক্লাব খেলবে কল্যাণ সমিতির বিরুদ্ধে এবং ১৯ আগস্ট ব্লাডমাউথ ক্লাব খেলবে রামকৃষ্ণ ক্লাবের বিরুদ্ধে। আসরের দুটি সেমিফাইনাল হবে ২০ ও ২২ আগস্ট। ফাইন্যাল হবে ২৫ আগস্ট। ম্যাচগুলো উমাকান্ত মিনি স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা। আসরে অংশ নেয় দলগুলির ফুটবলারদের রেজিস্ট্রেশন ১৪ আগস্ট করতে হবে। সেমিফাইনাল পর্যন্ত টিকিটের দাম ৩০ টাকা করে। ফাইনালের টিকিট হবে ৫০ টাকা। প্রতি ম্যাচের প্লেয়ার অব ম্যাচ হবে পাবে ১ হাজার টাকা প্রাইজমানি। শিল্ডের ট্রফি সহ আসরের চ্যাম্পিয়ন দল ৬০ হাজার টাকা ও রানার্স ৪০ হাজার টাকা প্রাইজমানি পাবে।


