মেয়েদের টি-২০ ক্রিকেট শুরু আজ

Date:

Share post:

রাজ্যস্তরের সিনিয়র মেয়েদের আমন্ত্রণামূলক টি-২০ ক্রিকেটের গ্রুপ লীগের শেষ চারটি ম্যাচ হবে আজ। বৃষ্টির জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হতে চলেছে আসর। আজ নরসিংগড়ের টি আই টি মাঠে সকাল সাড়ে আটটায় বাধারঘাট কোচিং সেন্টার খেলবে রামনগর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে, দুপুর একটায় বিদ্যাসাগর ইউ এম বি কোচিং সেন্টার খেলবে চলমান সংঘের বিরুদ্ধে, পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে সকাল সাড়ে আটটায় প্রগতি প্লে সেন্টার খেলবে কসমোপলিটন ক্লাবের বিরুদ্ধে এবং দুপুর একটায় জিবি প্লে সেন্টার খেলবে রয়েল কোচিং সেন্টারের বিরুদ্ধে। চারটি ম্যাচই নিয়ম রক্ষার। ৮ দলের মধ্যে শুধুমাত্র কসমোপলিটন ক্লাব কোয়ার্টার ফাইনালে খেলা ছাড়পত্র অর্জন করে নিয়েছে। বাকি সাতদলের কাছে আজ ম্যাচটি নিয়ম রক্ষার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...