বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে উঠলো সাম একাদশ। সেমিফাইনালের ছাড়পত্র পেতে সান একাদশ খেলবে গোলমাল একাদশের বিরুদ্ধে। ৭ আগস্ট হবে ম্যাচটি। বুধবার বিদ্যাপীঠ মাঠে উত্তেজনাপূর্ণ ম্যাচটি সান একাদশ সাডেন ডেথে ৭-৬ গোলে সাউথ তমকা দলকে হারায়। নির্ধারিত সময়ে শেষ হয় ১-১ গোলে। পরে টাইব্রেকারেও ম্যাচের ফয়সালা হয় নি। নির্ধারিত সময়ে বিজয়ী দলের উমেশ রিয়াং এবং বিজিত দলের লিকজেন রিয়াং গোল করেন। খেলা পরিচালনা করেন রাজীব ত্রিপুরা।


