সোনাইছড়ি থেকে গ্লাসগো – অস্মিতার ইতিহাস!

Date:

Share post:

বিলোনীয়ার দক্ষিণ সোনাইছড়ি থেকে স্কটল্যান্ডের গ্লাসগো। এক হার না মানা লড়াই। আজ ইতিহাসের সোনালি মাইলফলকে জায়গা করে নিল আর্কাইভ। প্রথম ভারতীয় হিসেবে কমনওয়েলথ স্বর্ণ জয়ী জুডোকার বিরল সম্মানের অধিকারিণী ত্রিপুরার বিস্ময়, সোনার মেয়ে অস্মিতা দে!
২৩ বছর বয়সী ভারতীয় জুডোকা, যিনি প্রথম ভারতীয় হিসেবে কমনওয়েলথ গেমসে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন। ৩১ জুলাই ২০২৬-এ, গ্লাসগোতে অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি বিভাগে কানাডার হেইডি কোয়াচকে একটি রোমাঞ্চকর গোল্ডেন স্কোর ফাইনালে হারিয়ে তিনি এই স্বর্ণপদক জয় করেন। ২২ মার্চ ২০০৩ সালে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় এক সাধারণ পরিবারে জন্ম অস্মিতার। তাঁর বাবা স্থানীয় একটি সাইকেল সারাই দোকানের মালিক।শুরুর দিনগুলোতে ক্রীড়া পর্ষদের বিলোনিয়া সেন্টারে বীণা দেবনাথের প্রশিক্ষণে হাতেখড়ি তার। ২০১৫ সালে ত্রিপুরা স্পোর্টস স্কুলে জুডোতে মনোযোগ দেওয়ার আগে অস্মিতা মূলত একজন ৮০০ মিটার ট্র্যাক রানার হিসেবে খেলাধুলা শুরু করেছিলেন। স্কুলে মনিকলাল দেব ও প্রণব সাহা তাকে শিখিয়েছেন দীর্ঘ সময়। দিল্লিতে খেলো ইন্ডিয়া আসরে সাফল্যের ফলে পরবর্তীতে তিনি ভূপালের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া আঞ্চলিক কেন্দ্রে প্রশিক্ষণ নেন। সেখানেই তিনি কোচ যশপালের কাছে এডভ্যান্স ট্রেনিং নেন। ২০২২ সালে ব্যাংককে এশিয়ান ক্যাডেট এবং জুনিয়র চ্যাম্পিয়নশিপে পান ব্রোঞ্জ। এছাড়া ২০২৩ সালে ম্যাকাওতে জুনিয়র এশিয়া কাপে সোনা এবং ২০২৫ সালে কাসাব্লাঙ্কায় আফ্রিকান ওপেনে সোনা জেতেন। আসন্ন এশিয়া গেমসেও দেশের হয়ে অস্মিতার প্রতিনিধিত্ব করার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...