কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল

Date:

Share post:

প্রথমবারের মতো ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়েছে। কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) এই ম্যাচের কথা নিশ্চিত করেছে। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে হবে দুই দলের লড়াই। বিশ্বকাপের পর ফিফার প্রথম আন্তর্জাতিক বিরতিতে প্রথমে অস্ট্রেলিয়া সফর করবে ব্রাজিল। আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর যথাক্রমে টাউন্সভিল ও ব্রিজবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম‍‍্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল। সিবিএফ ও আয়োজকদের মধ্যে আলোচনা শুরু হয়েছিল বিশ্বকাপ চলাকালীন সময়ে এশিয়ায় ব্রাজিল সমর্থকদের ব্যাপক উপস্থিতি, প্রতিযোগিতা জুড়ে ব্রাজিলের জার্সি পরা সমর্থকদের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ার কারণে। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে, ব্রাজিলের ম্যাচ আয়োজনে আগ্রহ দেখিয়েছিল বাংলাদেশ, সিঙ্গাপুর ও খ; কিন্তু আলোচনা এগোয় কেবল ভারতের সঙ্গে। শুরুতে অবশ্য এই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কে হতে পারে, তা চূড়ান্ত হয়নি। আলোচনার পর ব্রাজিলের সিনিয়র দলের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে গেল ভারত জাতীয় দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...