কিল্লায় বরক ফুটবল সংস্থা আয়োজিত সামার কাপ প্রাইজমানি নাইন এ সাইড ফুটবল প্রতিযোগিতায় তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠলো কলমকাই এফ সি। বিধ্বস্ত করলো থেলাকুং এফ সি দলকে। নোয়াবাড়ি স্কুল মাঠে রবিবার কয়েক হাজার ফুটবল প্রেমীদের উপস্থিতিতে শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলে কলমকাই দলের ফুটবলাররা। ফলে বিজয়ী দল জয়লাভ করে ৩-০ গোলে। পূর্ণচন্দ্র জমাতিয়া জোড়া গোল করেন ম্যাচের ৩ এবং ২৩ মিনিটে। অপর গোলটি করেন সুমন জমাতিয়া ম্যাচের ৩১ মিনিটে। হ্যাটট্রিকও করতে পারতেন পূর্ণচন্দ্র জমাতিয়া। খেলা পরিচালনা করেন কৃষ্ণ উদয় জমাতিয়া।


