বিবেকানন্দ ক্লাবের কাছে লড়ে হারলো মৌচাক ক্লাব। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে লড়াইয়ে বিবেকানন্দ ২-১ গোলে জয় পায়। ম্যাচে রেফারি বিশ্বজিৎ দাসের বেশ কিছু সিদ্ধান্ত ক্ষোভ প্রকাশ করেন মৌচাকের ফুটবলাররা। ফলে মৃদু উত্তেজনাও হয়।
উমাকান্ত মিনি স্টেডিয়ামে তিন পয়েন্টের জয় দুই দলই শুরু থেকে ঝাঁপায়। আক্রমণ প্রতি আক্রমনে লড়াই জমে উঠে। কিন্তু ২০ বিবেকানন্দের ফুটবলারকে বক্সে ফেলে দিলে পেনাল্টি হয়। জাল নাড়ান লালভেঙা ডার্লং। পিছিয়ে থেকে সমতা ফেরাতে চেষ্টা করেও মৌচাক বিরতির আগে সফল হয় নি।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে শুরুতেই ১-১ করে মৌচাক। আক্রমনের তীব্রতা বাড়িয়ে ম্যাচের ৫৩ মিনিটে ডেবিট ডার্লং জাল নাড়ান। লড়াই জমে উঠে। কিন্তু খুব একটা বেশি সময় সেই অবস্থা রাখতে পারবে নি। ৬৮ মিনিটে হাইয়াং জমাতিয়া ২-১ করে দেন। ফের পিছিয়ে গিয়ে সমতা ফেরাতে চেষ্টা চালায় মৌচাক। এসময় বক্সের ভেতর মৌচাকের একটি আক্রমণ থেকে এক ফুটবলারকে ফেলে দিলে তারা আবেদন জানায়। কিন্তু রেফারি এড়িয়ে যান। মৌচাকের ফুটবলাররা রেফারিকে ঘিরে ধরে প্রতিবাদ জানান। এমনকি রেফারির গায়ে ধাক্কাও দেন! মিনিট পাঁচেক খেলা বন্ধ থাকে। শেষে ফের খেলা শুরু হয় এবং বিবেকানন্দ লিড ধরে রেখে মাঠ ছাড়ে। আরও একটা ম্যাচে হেরে যায় মৌচাক। তাদের দুর্ভাগ্য বেশ কয়েকটি প্রচেষ্টা নষ্ট হয়। না হলে এক পয়েন্ট নিয়ে ফিরতে পারতো।
নিয়মরক্ষার ম্যাচে আজ ফ্রেন্ডস ইউনিয়নের মুখোমুখি হবে ত্রিপুরা স্পোর্টস স্কুল। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি। ট্রফির দৌড় থেকে ছিটকে গেছে দু’দল। এখন গ্রুপে ভালো জায়গায় থাকার লড়াই চলছে।


