সেমিফাইনালে উঠলো ওল্ড আগরতলা

Date:

Share post:

জিরানিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটে অর্পণ চক্রবর্তীর দুরন্ত বোলিংয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠলো ওল্ড আগরতলা পিএম শ্রী ইংলিশ মিডিয়াম স্কুল। ৩৮ রানে হারায় সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলকে। সোমবার রানীবাজার বিদ্যামন্দির মাঠে টসে হেরে ওল্ড আগরতলা স্কুল ১৩১ রান করে। ওপেনার প্রীতম সিনহা ৬৬ বল-এ দুটি বাউন্ডারি সাহায্যে ৪৩, রাহুল চক্রবর্তী ৩৬ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ২২, বিজয় দাস ৪০ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ১১ এবং শুভঙ্কর সাহা ২৮ বল-এ ১০ রান করে। অতিরিক্ত পায় ৩৬ রান। সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলের ওংকার দেবনাথ ১৪ রানে পাঁচটি এবং অঙ্কিত দাস ৩৪ রানে দুটি উইকেট ভাগ করেন। জবাবে সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল ৯৩ রান করতে সক্ষম হয়। আয়ুষ পাল ১৮ বল-এ তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ এবং ওঙ্কার দেবনাথ ৩৬ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ২১ রান করে। অতিরিক্ত পায় ২৭ রান। ওল্ড আগরতলা স্কুলের অর্পণ চক্রবর্তী ২৫ রানে এবং বিজয় দাস ২৯ রানে চারটি করে উইকেট ভাগ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...