মাঠে সময় নষ্ট আটকাতে ফুটবল নির্দেশিকায় পরিবর্তন

Date:

Share post:

মাঠে সময় নষ্ট আটকাতে ফুটবল নির্দেশিকায় পরিবর্তন আনা হয়েছে। কোন দল গোল করে এগিয়ে থাকলে এই বিষয়গুলিতে নজর রাখবেন রেফারি। নতুন নির্দেশিকা অনুসারে –
১) গোলকিক ৫ সেকেন্ডের মধ্যে করতে হবে। আগে ৮ সেকেন্ড ছিল।
কিক ৫ সেকেন্ডের মধ্যে না করলে কর্নার হবে।
২) কর্নার কিক ৫ সেকেন্ডে করতে হবে। না করলে করলে ডিফেন্ডিং টিম ফ্রিকিক পাবে।
৩) পরিবর্ত ফুটবলার – খেলোয়াড় পরিবর্তনের সময় মাঠের প্লেয়ারকে ১০ সেকেন্ডে মধ্যে মাঠ ছাড়তে হবে। না হলে, যে নতুন ফুটবলার নামবে, সে ১ মিনিট বাইরে থাকবেন। খেলা চলতে থাকলে মাঠে ঢুকতে পারবেন না। স্টপেজ টাইমে ঢুকতে হবে।
৪) থ্রো-ইন ৫ সেকেন্ডের মধ্যে করতে হবে। না হলে বিপক্ষে দল পাবে।
৫) কোনো প্লেয়ার আঘাত পেলে এবং কার্ড হলে – সাময়িক চিকিৎসা নেয়ার সময় বের করা যাবে না।
গোটা বিষয় গুলি নির্ভর করবে রেফারিদের সিদ্ধান্তের উপর। এই বিষয়গুলো এবারের ঘরোয়া শিল্ড ও বড় ডিভিশন কার্যকর হবে বলে প্রাথমিক ভাবে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...