কোয়ার্টার ফাইনালে ইয়ুথ ক্লাব

Date:

Share post:

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে উঠলো ইয়ুথ ক্লাব এন্ড প্লে সেন্টার। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে বিন্দাস বয়েজ দলের বিরুদ্ধে। ১৮ আগস্ট হবে ম্যাচটি। বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে সোমবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ইয়ুথ ক্লাব এন্ড প্লে সেন্টার ৭-০ গোলে বিধ্বস্ত করে ইউ ভি নগর কিল্লাকে। শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলে ইয়ুথ ক্লাব এন্ড প্লে সেন্টার। বিজয়ী দলের জুয়ালা মিজু হ্যাটট্রিক সহ ৪টি গোল করেন। এছাড়া রিচার্ড মিজু, পবন মিজু এবং এড্ডিক মিজু গোল করেন। শক্তি বাড়িয়ে মিজোরামের ফুটবলারদের নিয়ে দল গড়েছিল ইয়ুথ ক্লাব এন্ড প্লে সেন্টার। খেলা পরিচালনা করেন অসীম বৈদ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...