বুমরাকে শ্রীলংকার বিরুদ্ধে না রাখার পরামর্শ চিকিৎসকদেরই

Date:

Share post:

ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ার পরেও শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট সিরিজের খেলা হচ্ছে না ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জসপ্রিত বুমরার। বল করতে সমস্যা না হলেও বাঁ পা টা এখনো পুরোপুরি সেরে উঠে নি। যার কারণে তাকে নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চিকিৎসকরা কোনো ভাবে ঝুকিয়ে নিতে চাইছে না। তারা মনে করছেন এখনই টেস্ট ক্রিকেট খেললে বুমরার চোট আরও গুরুতর হতে পারে। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে তাকে না খেলানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের সময়ই বুমরার বাঁ পায়ের হাঁটুতে চোট ছিল। আইপিএলের প্রথম দিকে খেলতে পারেননি তিনি। ব্যাঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে গিয়ে ফিটনেস পরীক্ষা দেওয়ার পর তিনি আইপিএলে খেলার ছাড়পত্র পেয়েছিলেন। আইপিএলে ১৩ টি ম্যাচ খেললেও তার ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছিল। সেরা ফর্মে তাকে পাওয়া যায়নি। আইপিএলের আসরের পর কিছুদিন বিশ্রাম নেওয়ার পর ইংল্যান্ড সফরে যান তিনি। সেখানে কার্ডিফে দ্বিতীয় একদিনের ম্যাচ চলাকালীন সময়ে ফিল্ডিং করার মুহূর্তে নতুন করে তিনি বাঁ হাঁটুতে চোট পান। তার হাঁটু ফুলে যায়। যার কারণে লর্ডসে তৃতীয় একদিনের ম্যাচে খেলতে পারেননি। ধারণা করা হচ্ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে খেলতে পারবেন তিনি। কিন্তু ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলেও বাঁ পায়ের হাঁটুতে খানিকটা সমস্যা থাকায় চিকিৎসকরা তাকে না খেলার পরামর্শ দেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে চিকিৎসকরা জানিয়েছেন, ভবিষ্যতের স্বার্থে বুমরা কে বাড়তি ধকল যাতে না নিতে হয় এর জন্য শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে তাকে দূরে রাখাই ভালো। কারণ সামনে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ রয়েছে আর এই দুটো সিরিজকে গুরুত্ব দিচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...