শ্রীলঙ্কায় ৪ অতিরিক্ত স্পিনার উড়িয়ে নিয়ে গেল ভারত

Date:

Share post:

শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট সিরিজকে কোনো ভাবেই হালকা করে নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট দল। অন্তত ভারতীয় টিম ম্যানেজমেন্টের বিভিন্ন পদক্ষেপ সেটাই স্পষ্ট করে দিয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার দৌড়ে নিজেদের দাবি উজ্জ্বল রাখতে হলে শ্রীলংকার বিরুদ্ধে দুটি টেস্টে যেকোনো মূল্যেই জিততে হবে ভারতকে। যার কারণে দেশ থেকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হচ্ছে ঘরোয়া ক্রিকেটের চার স্পিনারকে। শ্রীলঙ্কায় নেট বোলার হিসেবে যোগ দেবেন এই চারজন। লক্ষ্য একটাই স্পিনের প্রস্তুতিতে যেন কোনো রকম খামতি না থাকে। এই চার বোলার হলেন হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, বিপরাজ নিগম এবং শিবং কুমার। বুধবার থেকে ননডেসক্রিপ্টস ক্রিকেট ক্লাবে অনুশীলন শুরু করেছে ভারত। বুধবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে এক বিবৃতিতে চার নেট বোলার নেওয়ার কথা জানানো হয়েছে। তবে এদের অবশ্য প্রথম একাদশে খেলানোর সম্ভাবনা নেই। কিন্তু শ্রীলঙ্কায় স্পিনারদের বিরুদ্ধে প্রস্তুতিতে যাতে কোনো রকম ত্রুটি না থাকে সেই চেষ্টাই করতে ভারত। বিদর্ভের অলরাউন্ডার দুবে এ বছরের শুরুতে আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের ম্যাচে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছিলেন।আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০’র সিরিজে ভারতীয় দলে ছিলেন তিনি। শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে কোনো রকম প্রস্তুতিতে যাতে দুর্বলতা না ধরা দেয় এর জন্যই ভারতীয় ক্রিকেট দলের এই আয়োজন। বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে দুর্বলতা কাটিয়ে তোলার জন্যই এই উদ্যোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...