রাজ্য থাং-থা সংস্থার বিরুদ্ধে অভিযোগ

Date:

Share post:

রাজ্যে থাং-থা ইভেন্টটি পারিবারিক ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। মূলত ধর্মনগরের একটি পরিবার এই খেলাটিকে কুক্ষিগত করে রেখেছে বলে অভিযোগ। এর ফলে এই খেলার সাথে যুক্তরা ব্যাপক সমস্যার মুখে পড়েছে।
সূত্রের খবর, থাং-থা খেলার নাম করে রেজিস্ট্রেশন বাবদ প্রতিটি খেলোয়াড়কে ৭০০/৮০০ টাকা দিতে হচ্ছে। জাতীয় মিটের জন্য ৫ হাজার টাকা দিতে বাধ্যতামূলক করা হচ্ছে। এক্ষেত্রে কেউ অপারক হলে তাকে বাদ দিয়ে দেয়া হচ্ছে। এই সংস্থাটি ক্রীড়া পর্ষদের কোন অনুমোদনও নেই। ক্রীড়া দপ্তর থেকে বাঁকা পথে টাকা এনে আত্মস্বাদ করার অভিযোগ রয়েছে। দাদা, ভাই, বোন আর বোনজামাই মিলে খেলোয়াড়দের কাছ থেকে টাকা তুলে আত্মস্বাদ করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ বিভিন্ন মহলে রয়েছে। এই সব ঘটনায় ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ রয়েছে অভিভাবক মহলে। ফলে খেলোয়াড়দের ভবিষ্যত প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এই সংস্থাটি বিরুদ্ধে অবিলম্বে তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবী উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...