সহজ জয় ছিনিয়ে নিল ত্রিপুরা স্পোর্টস স্কুলের মেয়েরা। মেয়েদের ঘরোয়া লিগ ফুটবলের আসরে বৃহস্পতিবার স্পোর্টস স্কুল ৪-০ গোলে হারায় ফুলো ঝানু এথলেটিক্স ক্লাবকে। ফলে সুপার লীগের পথে এগিয়ে গেলো।
উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকে অনুষ্ঠিত লড়াইয়ে স্কুল দলটি বিরতির আগে ১-০ গোলে এগিয়ে ছিল। ২৮ মিনিটে জাল নাড়ান কেয়া দেববর্মা। বিরতির পর ফুলো ঝানু আর লড়াই করতে পারে নি। একের পর এক আরও তিনটি গোল হজম করে। ম্যাচে ৫৫ ও ৫৭ মিনিটে দুটি গোল করেন সোনিয়া সিনহা। পরে ৮৫ মিনিটে চতুর্থ গোলটি করেন শ্রিয়া দেব।


