বিবেকানন্দ ক্লাবকে ৬-২ গোলে হারালো নবোদয় সংঘ। কপাল খুললো সরোজ সংঘের। রানার্স ট্রফি প্রায় নিশ্চিত হলো বলা যায়। যদি কোন অঘটন না হয় শেষ ম্যাচগুলোতে।
ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগের লড়াইয়ে শনিবার দাঁড়িয়ে থেকে হাফ ডজন গোল হজম করে ভাটি অভয়নগরের দলটি। প্রথমার্ধে ২-১ গোলে লিড ছিল নবোদয়। বিরতির পর এক এক আরও চারটি গোল করে রামনগরের দলটি। ১৯ মিনিটে বিমল রিয়াং নবোদয়কে ১-০ গোলে এগিয়ে দেন। ৩৭ মিনিটে সমতা ফেরান বিবেকানন্দের হায়ুং জমাতিয়া। ৪২ মিনিটে চোট পেয়ে নবোদয়-এর গোলরক্ষক জৈন হালাম মাঠের বাইরে যান। পরিবর্ত হিসেবে নামেন প্রিয়াঙ্কর দেববর্মা। পরে ৪৩ মিনিটে নবোদয়কে ফের লিড এনে দেন রবার্ট হালাম। বিরতিতে যাওয়ার আগে ইঞ্জুরি টাইমে ২-২ করেন লালভেংগা ডার্লং। এই গোলটির পেনাল্টি থেকে হয়। হায়ুং-এর সট কোরবান জমা হতে লাগলে পেনাল্টি হয়।
বিরতির পর আরও চারটি গোল করে নবোদয়। ৬২ মিনিটে রবার্ট, ৭০ মিনিটে অপজিৎ ত্রিপুরা, ৮৭ মিনিটে রিচার্ড ত্রিপুরা ও ইঞ্জুরি টাইমে কৃষ্ণ কিশোর জমাতিয়া জাল নাড়ায়। বিবেকানন্দের ট্রফির আশা শেষ হয়ে যায়।


