দেবদত্ত-এর শতক, ভারতের জবাব

Date:

Share post:

প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ৩৬৩/৮ (ডিক্লেয়ার) রানের জবাবে ভারত ৬ উইকেট হারিয়ে ৩৫৭ রান তুলেছে। এখন মাত্র ৬ রানে পিছিয়ে রয়েছে। দেবদত্ত পাডিক্কল ১৬৪ বলে ১৪২ রানের একটি অনবদ্য ও অপরাজিত ইনিংস খেলেন। সেঞ্চুরির পর তিনি রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়লেও দিনের শেষের দিকে আবারও ব্যাটিংয়ে নামেন। রবীন্দ্র জাদেজা ৬৩ রান করেন। এছাড়া মানব সুথার (৪১), লোকেশ রাহুল (৪০) এবং গুরনুর ব্রার (১৮ বলে ৩৬* রান, ৪টি ছক্কা) ভারতকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যান। শুরুটা ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় বলেই খাতা না খুলে আউট হন ওপেনার যশস্বী জয়সওয়াল। ঋষভ পন্ত ও ধ্রুব জুরেলও দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই রমেশ মেন্ডিসের (২/৭৭) শিকার হন।
নিয়মিত টেস্ট অধিনায়ক শুভমন গিল আঙুলের সামান্য চোটের কারণে বিশ্রামে থাকায় টস করতে নামেন লোকেশ রাহুল। অন্যদিকে, পায়ের আঙুলের চোটের কারণে ওপেনার সাই সুদর্শন পুরো শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...