প্রতিভাবান মহিলা ক্রিকেটার বাছাইয়ের লক্ষ্যে নির্বাচনী শিবির শুরু ১২ আগস্ট

Date:

Share post:

গোটা রাজ্য থেকে প্রতিভাবান মহিলা ক্রিকেটার খুঁজে বের করার লক্ষ্যে ১২ আগস্ট থেকে এক প্রতিভা বাছাই শিবির আয়োজন করতে চলেছে রাজ্য ক্রিকেট সংস্থা । ঐদিন রানিরবাজার স্কুল মাঠে তেলিয়ামুড়া, আমবাসা, খোয়াই, কমলপুরের বালিকা ক্রিকেটারদের, ১৪ আগস্ট বিলোনিয়ার বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে শান্তিরবাজার, বিলোনিয়া, অমরপুর, গন্ডাছড়া, উদয়পুর, সাব্রুম মহকুমার বালিকা ক্রিকেটারদের, ১৭ অগাস্ট ধর্মনগরের কলেজ স্টেডিয়ামে ধর্মনগর, কৈলাসহর, লংতরাইভ্যালি, কাঞ্চনপুর মহকুমার বালিকা ক্রিকেটারদের এবং ১৯ আগস্ট এম বি বি স্টেডিয়ামে সদর মহাকুমার পাশাপাশি বিশালগড়, মোহনপুর, সোনামুড়া এবং জিরানিয়া মহকুমার প্রতিভাবান ক্রিকেটারদের বাছাই করা হবে। শিবিরে কোচ হিসেবে থাকবেন রিপা দেববর্মা, সুইটি সিনহা, সুজয়িতা রায়, নিবেদিতা দে এবং বিনা জমাতিয়া। ১ অক্টোবর ২০১১ সালের পর জন্ম বালিকা ক্রিকেটাররা শিবিরে অংশ নিতে পারবে। রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...