অস্মিতার ডিএসপি’র ফাইল যোগী’জির টেবিলে, ১২ আগষ্ট রাজ্যে সংবর্ধনা সোনার মেয়েকে

Date:

Share post:

সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে রাজ্যের সোনার মেয়েকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার এবং ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশন। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ১২ আগস্ট হবে সংবর্ধনা অনুষ্ঠান। ওই দিনই সকালের বিমানে রাজ্যে আসছেন কমনওয়েলথ গেমসে প্রথম মহিলা জুডোকার হিসেবে স্বর্ণপদক জয় করে ইতিহাস গড়া অস্মিতা। আগরতলায় পা রাখার পর বিমানবন্দর থেকে হুটখোলা গাড়িতে নিয়ে আসা হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। সেখানে হবে সংবর্ধনা অনুষ্ঠান। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, মেয়র দীপক মজুমদার, ক্রীড়া দপ্তরের সচিব তাপস রায়, অলিম্পিয়ান জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার।
এদিকে, সূত্রের খবর অস্মিতাকে রাজ্য সরকারের পক্ষ থেকে জমি দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এক্ষেত্রে কোন সমস্যা হলে আর্থিক পুরষ্কার দেয়া হবে।
অপরদিকে, লখনউ এর খবর – উত্তরপ্রদেশ সরকার জুডোকা অস্মিতা দে-কে ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে প্রথম ঐতিহাসিক সোনা জেতার পর উত্তরপ্রদেশ পুলিশ তাঁর এই পদোন্নতির সিদ্ধান্ত নেয়। বর্তমানে অস্মিতা উত্তরপ্রদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর পদে কর্মরত। কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পর তাঁর পদোন্নতির ফাইল তৈরি করা হয়েছে এবং তা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। চূড়ান্তভাবে ডিএসপি পদের সরকারি অনুমোদন ও নির্দেশিকা জারি হতে ১-২ মাস সময় লাগতে পারে। সেই পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ত্রিপুরার সোনার মেয়ে ‘ইন্সপেক্টর’ হিসেবে দায়িত্ব পালন করবেন। বিলোনিয়ার বাসিন্দা অস্মিতা ২০২৩ সালে উত্তরপ্রদেশ পুলিশের ক্রীড়া কোটায় কনস্টেবল হিসেবে যোগ দেন। পরবর্তীতে জাতীয় স্তরে ভালো পারফর্ম করায় তিনি সাব-ইন্সপেক্টর হন এবং এখন তিনি ডিএসপি হতে চলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...