নিয়মরক্ষার ম্যাচে জয় পেলো বীরেন্দ্র ক্লাব। মঙ্গলবার ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলের লড়াইয়ে বীরেন্দ্র ৫-২ গোলে হারায় মৌচাক ক্লাবকে। বীরেন্দ্র’র পক্ষে হ্যাটট্রিক করে সোহেল মিয়া। অপর দুটি গোল করে হরাং বুঙ্গা। মৌচাকের দুটি গোল করেন পহর জমাতিয়া।


