ভারতের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে নামার আগে জোর ধাক্কা খেলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার দুই তারকা ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিসের চোট এখনো সেরে ওঠেনি। তাই ১৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে খেলতে পারবেন না দলের এই দুই তারকা ব্যাটসম্যান। এমনটাই জানানো হয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের তরফে। মেন্ডিসের চোট ততটা গুরুতর নয়। তার দ্বিতীয় টেস্টে ও খেলার সম্ভাবনা বেশ কম। শ্রীলংকার প্রিমিয়ার লিগে কলম্বো ক্যাম্পাসের হয়ে ক্যান্ডি রয়েলসের বিরুদ্ধে খেলার সময়ে পায়ে চোট পেয়েছিলেন মেন্ডিস। চোট এখনো সেরে ওঠেনি শ্রীলংকার এই উইকেট রক্ষক এর বদলে নতুন উইকেট রক্ষককে খেলাতে হবে ভারতের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে। অন্যদিকে পাথুম চোট পেয়েছিলেন কব্জিতে। তার চোট এখনো সেরে ওঠেনি। ফলে দলের টপ অর্ডারের এই ব্যাটসম্যান প্রথম টেস্টে খেলতে পারবেন না। জানা গেছে দ্বিতীয় টেস্টের আগে সুস্থ হয়ে উঠতে পারেন তিনি। তবে দ্বিতীয় টেস্টে কতটা খেলবেন সেটা এখনো নিশ্চিত নয়। তবে দলের নির্ভরযোগ্য এই দুই ক্রিকেটারের চোট পাওয়ায় শ্রীলঙ্কান ক্রিকেট দল ভারতের বিরুদ্ধে দুই টেস্টে নামার আগে অনেকটা বেকায়দায় পড়ে গেল।


