শ্রীলংকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে খেলার জন্য মঙ্গলবার ভারতীয় ক্রিকেট দল পৌঁছে গেল গালেতে। এর আগে সোমবার কলম্বোতে অনুশীলন করেছেন শুভমান গিলেরা। সেখানেই ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন সরফরাজ খান। কলম্বোতে অনুশীলনের সময় ব্যাটসম্যানদের দীর্ঘক্ষণ অনুশীলন করিয়েছেন গৌতম গম্ভীর। প্রত্যেকের কড়া নজর ছিল কোচের উপর। মূলত স্পিন বোলারদের বিরুদ্ধে ব্যাটসম্যানরা অনুশীলন করেছেন। ম্যাচে টানা বোলিং করেছেন কুলদীপ যাদব, মানব সুথার এবং সারাংশ জইনেরা। দীর্ঘক্ষণ বোলিং করেছেন রবীন্দ্র জাদেজা। পেসারদের মধ্যে শুধুমাত্র আকিব নবীকে দিয়ে বোলিং করিয়েছেন গম্ভীর। জম্মু-কাশ্মীরের এই তারকা বোলারকে লাইন ল্যান্থ নিয়ন্ত্রণে রেখে বোলিং করার পরামর্শ দেওয়া হয়েছিল। শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলা পিচেই অনুশীলন করেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। গালের পিচ এবং শ্রীলংকার স্পিনারদের কথা মাথায় রেখেই ভারতীয় ক্রিকেটাররা অনুশীলন করেছেন কলম্বোতে। ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররা ও দীর্ঘক্ষন অনুশীলন করেছেন। তবে দুই তারকা পেসার মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে মাঠে দেখা যায়নি। বুধবার গালেতে পুরো দমে অনুশীলন সেরে নেবেন ভারতীয় ক্রিকেটাররা। ইতিমধ্যেই অনুশীলনে নেমে পড়েছেন সরফরাজ খান। প্রস্তুতি ম্যাচে শতরান উপহার দেওয়া ব্যাটসম্যান দেবদত্ত পারিক্কল। প্রস্তুতি ম্যাচে সফল হওয়ার কারণে শ্রীলংকার বিরুদ্ধে প্রথম টেস্টে সাই সুদর্শনের পরিবর্তে পারিক্কলকেই খেলানো হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ ব্যাটিং কোচ পারিক্কলের ব্যাপক প্রশংসা করেছেন।


