কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ফলে ২ মহাদেশীয় ফুটবল লড়াই স্থগিত

Date:

Share post:

কলম্বিয়ান ফুটবল মেজর ডিভিশন তাদের এই সপ্তাহের সকল ম্যাচও স্থগিত করেছে। ভয়াবহ ভূমিকম্পে ২ মহাদেশীয় ফুটবল লড়াই স্থগিত রাখা হয়। দেশটিতে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে অনেক ভবন। কলম্বিয়ায় স্মরণকালের শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে সেখানকার ফুটবল অঙ্গনে। মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতার দুটি ম্যাচ স্থগিত করেছে কনমেবল।
দেশটির ভূতাত্ত্বিক পরিষেবা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৪ মিনিটে চোকো প্রদেশে ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৪; কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০৩ কিলোমিটার গভীরে। পশ্চিম কলম্বিয়ায় শত শত মাইল বিস্তৃত এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১৬৪ জন। মৃতদের অনেকেই কলম্বিয়ার কফি উৎপাদনকারী অঞ্চলের শহর পেরেইরার বাসিন্দা। ধসে পড়া ভবনের নিচে আরও অনেকে আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের কারণে, লাতিন আমেরিকার সর্বোচ্চ ক্লাব ফুটবলের প্রতিযোগিতা কোপা লিবের্তাদোরেসে কলম্বিয়ার দল দেপোর্তেস তোলিমা ও একুয়েডরের ইন্দিপেন্দিয়েন্তের দেল ভায়ের মধ্যকার ম্যাচটি এবং মহাদেশটির দ্বিতীয় সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতা কোপা সুদামেরিকানায় কলম্বিয়ার দল ইন্দিপেন্দিয়েন্তে সান্তা ফে ও আর্জেন্টিনার রিভার প্লেটের মধ্যকার ম্যাচটি স্থগিত করা হয়েছে। কোপা লিবের্তাদোরেসের ম্যাচটি মঙ্গলবার ও সুদামেরিকানার ম্যাচটি বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। লাতিন আমেরিকার ফুটবলের নিয়ন্তা সংস্থা কনমেবল জানিয়েছে, ম্যাচ দুটির পরিবর্তিত সূচি পরবর্তীতে জানানো হবে। বিবৃতিতে কনমেবল লিখেছে, “এই কঠিন সময়ে কলম্বিয়ার সবার প্রতি সহমর্মিতা ও সমর্থন জানাচ্ছে তারা, বিশেষ করে গ্রেট কলম্বিয়ান ফুটবল পরিবারের প্রতি।” কলম্বিয়ান ফুটবল মেজর ডিভিশন তাদের এই সপ্তাহের সকল ম্যাচও স্থগিত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...