অনবদ্য জয় দিয়ে নীলজ্যোতি রাখাল স্মৃতি শিল্ড নকআউট ফুটবলের আসরে ট্রফি জয়ের দৌড় শুরু করলো ময়দানে বড় দল এগিয়ে চলো সংঘ। উদ্বোধনী ম্যাচে ৪-০ গোলে জয় ছিনিয়ে আসর থেকে ছিটকে দেয় তুলনায় দুর্বল বীরেন্দ্র ক্লাবকে। ম্যাচের দুই অর্ধে ২টি করে গোল পায় বিজয়ী দলটি।
উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকে অনুষ্ঠিত ম্যাচের ২২ মিনিটে ১-০ করে এগিয়ে চলো। জাল নাড়ান মহম্মদ নওয়াজ শরিফ। ৩০ মিনিটে পেনাল্টি থেকে ২-০ করেন সূরজ রসাইলি। ম্যাচটা এখানেই শেষ হয়ে যায়। বিরতির পর ম্যাচের ৬৮ মিনিটে শরিফ ও ৭৪ মিনিটে সূরজ পরপর দুবার জাল নাড়িয়ে এগিয়ে চলোকে বড় জয় এনে দেন। সূরজ ম্যাচের নায়ক হন।


