অতিথি না আসায় নীলজ্যোতি রাখাল শিল্ডের উদ্বোধনী ম্যাচটি ৪৫ মিনিট পর শুরু হলো। আসরের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ৬টায় উদ্বোধন হওয়ার কথা ছিল। মন্ত্রী এলেন ৪৫ মিনিট পর! এতে বিরক্তি প্রকাশ করেন মাঠে উপস্থিত দর্শকরা। পরে বল-এ কিক করে সূচনা করেন প্রাক্তন ফুটবলার সুনীল ভৌমিক। ছিলেন টিএফএ-র সভাপতি প্রণব সরকার, সচিব অমিত চৌধুরী। ৮টি দলকে নিয়ে আসরের ফাইন্যাল হবে ২৫ আগষ্ট।


