সোমবার নীলজ্যোতি রাখাল স্মৃতি শিল্ড নকআউট ফুটবলের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে ফরোয়ার্ড ক্লাবের মুখোমুখি হবে লালবাহাদুর ব্যায়ামাগার। তারকা খচিত দল গড়ে গত মরশুমে ফরোয়ার্ড দল করেছিল। ফলে শিল্ডের খেতাব পায়। এবার দলে একঝাঁক মনিপুরী ফুটবলার রয়েছে। আসছে মিজো তারকা লিংদো।
অপরদিকে লালবাহাদুর এবারও বাইরের ফুটবলারদের উপর ভরসা রেখে দল গড়েছে। স্থানীয়রাও মন্দ নয়। ফলে দুই দলের লড়াই জমবে। ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।


