এশিয়ান জুনিয়র মেয়েদের ব্লিটজ দাবা প্রতিযোগিতায় একাদশতম স্থান পেলো ত্রিপুরার আরাধ্যা দাস। মুম্বাইয়ে শুরু হয়েছে আসর। ব্লিটজ বিভাগে ৭ রাউন্ডে ৫ পয়েন্ট পায় ক্যান্ডিডেট মাস্টার আরাধ্য। সাত রাউন্ডে তিনটি ম্যাচে জয় এবং চারটি ম্যাচে পয়েন্ট ভাগ করে অপরাজিত ছিল। আসর থেকে ৬২ রেটিং বাড়িয়েছে এখবর জানিয়েছেন আরাধ্যার বাবা অনুজ দাস। তিনি বলেন, মাত্র অর্ধেক পয়েন্টের জন্য পদক হাত ছাড়া হয়েছে। তবে এবারের আসর থেকে প্রচুর অভিজ্ঞতা বেড়েছে। এদিন সন্ধ্যা থেকে শুরু হয়েছে রেপিড আসর।


