জিরানিয়ায় মেয়েদের ক্রিকেটে সহজ জয় পেলো মোহনপুর মর্নিং ক্লাব। সোমবার মোহনপুর মর্নিং ক্লাব ছয় উইকেটে হারায় সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলকে। প্রথমবারের মতো এই আসরে রাণীরবাজার স্কুল মাঠে ব্যাট করার সুযোগ পেয়ে সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল মাত্র ৪৪ রান করে। ১১ রান পায় অতিরিক্ত। দেবরুপা দেব ৮ রান করেন। মোহনপুর মর্নিং ক্লাবের মনীষা দাস তিন রানে এবং সঙ্গীতা দেবনাথ দশ রানে দুটি করে উইকেট ভাগ করেন। জবাবে মোহনপুর মর্নিং ক্লাব চার উইকেট হারিয়ে জয় পায়। পাপিয়া দেবনাথ ২০ বল-এ তিনটি বাউন্ডারির সাহায্যে ২১ এবং মেঘা ভৌমিক ২৪ বল-এ একটি বাউন্ডারি সাহায্যে ১১ রান করেন।


