আন্তঃ স্কুল ক্রিকেটের ফাইনালে সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে খেলবে মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুল। মঙ্গলবার হবে ফাইনাল ম্যাচ। সোমবার আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ হয়। প্রথম সেমিফাইনালে সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুল ১০ রানে হারায় অদ্বৈত মল্লবর্মন স্মৃতি স্কুলকে। বৃষ্টির জন্য মাঠ ভিজে থাকায় খেলা শুরু হতে দেরি হয়। ফলে ওভার কমিয়ে আনা হয় ৫-এ। ব্যাট করার সুযোগ পেয়ে সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুল নির্ধারিত ওভারে এক উইকেট হারিয়ে ৬৪ রান করে। মিনহাজ আহমেদ ১৮ বল-এ দুটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ এবং আকিব রশিদ ৮ বল-এ তিনটি বাউন্ডারি সাহায্যে ১৫ রান করে। জবাবে অদ্বৈত মল্লবর্মন স্মৃতি স্কুল নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৫৫ রান করতে সক্ষম হয়। সর্বাধিক ১৯ রান পায় অতিরিক্ত। এছাড়া পলক দাস ৮ বল-এ দুটি ওভার বাউন্ডারি সাহায্যে ১৬ রান করে। সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুলের সাকিব আল রোমান ৮ রানে এবং আরিফ হোসেন ১৮ রানে দুটি করে উইকেট ভাগ করে। এদিকে, দ্বিতীয় সেমিফাইনালে মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুল ৬৪ রানে হারায় খাস চৌমুহনি স্কুলকে। প্রথমে ব্যাট করে মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুল ৭৯ রান করে। মহম্মদ আরফান উদ্দিন ৪১ এবং কিংশুক দাস ২৭ রান করে। জবাবে খাস চৌমুহনি স্কুল মাত্র ১৫ রান করে।


