দিল্লিতে আজ অভিযান শুরু স্পোর্টস স্কুলের

Date:

Share post:

দিল্লিতে ৬৫তম সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব ১৭ বছরের মেয়েদের ফুটবলে উদ্বোধনী দিনে আজ ত্রিপুরা স্পোর্টস স্কুলের প্রতিপক্ষ আই পি এস সি। সকাল সাড়ে ছয়টায় তেজস মাঠে খেতে হবে ম্যাচটি। আসরে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে রাখা হয়েছে ‘এফ’ গ্রুপে । ওই গ্রুপে ত্রিপুরা সহ রয়েছে এপিএস, আইপিএসসি, ঝাড়খন্ড এবং দিল্লি। ২০ আগস্ট বিকেল তিনটায় এপিএস, ২১ আগস্ট বিকেল সাড়ে চারটায় ঝাড়খন্ড এবং বিকেল তিনটায় গ্রুপে শেষ ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল খেলবে দিল্লির বিরুদ্ধে। প্রতি গ্রুপ থেকে একটি করে দল নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। ২৩ আগস্ট হবে নক আউট পর্বের খেলা। ২৪ আগস্ট দুটি সেমিফাইনাল ম্যাচ। এবং ২৭ অগাস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। এদিকে রবিবার হয় ফুটবলারদের ডাক্তারি পরীক্ষা। এতে স্পোর্টস স্কুলের সমস্ত ফুটবলার উত্তীর্ণ হয়েছে। সোমবার সকালে নেহেরু পার্কে প্রস্তুতি সেরে নেয় ফুটবলাররা। অনুশীলন শেষে দলের কোচ শুভেনজিৎ সিনহা টেলিফোনে বলেন, ‘মেয়েরা মুখিয়ে রয়েছে মাঠে নামার জন্য। আশা করি হতাশ করবে না। আজ জয় পেলে মনোবল কয়েকগুণ বেড়ে যাবে। সেই লক্ষ্যে শুরু থেকেই আক্রমাত্মক ফুটবল খেলার চেষ্টা করবে মেয়েরা’। ৪-৩-৩ ছকে খেলা শুরু করার পরিকল্পনা রয়েছে ত্রিপুরার কোচের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...