বিলোনিয়ায় ওরিয়েন্টাল কাপ আয়োজিত প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায় শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠলো রিয়েল ফ্রেন্ডস। বেশ কিছুদিন বন্ধ থাকার পর সোমবার থেকে পুনরায় শুরু হয়েছে খেলা। প্রি-কোয়ার্টারের শেষ ম্যাচে রিয়েল ফ্রেন্ডস হাফ ডজন গোলে হারায় নিউ জার্সি দলকে। শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলে রিয়েল ফ্রেন্ডস। বিজয়ী দলের টি আমুজাও হ্যাটট্রিক সহ ৪টি গোল করেন। এছাড়া কে. ডোনেল দুটি গোল করেন। বিজয়ী দল প্রথমার্ধে এগিয়ে ছিল ৩-০ গোলে। খেলা পরিচালনা করেন অভিজিৎ দাস।


