জুনিয়র ফুটবলের দল ঘোষণা

Date:

Share post:

ড: বি সি রায় ট্রফি জাতীয় জুনিয়র ফুটবলের আসরে উদ্বোধনী ম্যাচে ত্রিপুরার প্রতিপক্ষ ডি এন এইচ ডি ডি। ছত্তিসগড়ের নারায়ণপুরে ২৫ আগস্ট থেকে শুরু হবে আসর। এতে ত্রিপুরাকে রাখা হয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে ত্রিপুরা সহ রয়েছে ডি এন এইচ ডি ডি, আন্দামান ও নিকোবর এবং ছত্তিশগড়। ২৭ আগস্ট আন্দামান ও নিকোবর, ২৯ আগস্ট ছত্তিশগড়ের বিরুদ্ধে খেলবে রাজ্যদল। আসরে অংশ নিতে ২০ সদস্যের দল ঘোষণা করেছেন রাজ্য ফুটবল সংস্থার সচিব অমিত চৌধুরী। ১৯ আগস্ট ট্রেনে রওয়ানা হবে দলটি। ঘোষিত রাজ্য দল: জড়া জমাতিয়া, সন্দীপ দেববর্মা, সাচলাং জমাতিয়া, নাইথক জমাতিয়া, গোবিন্দচরণ জমাতিয়া, আরিভ ত্রিপুরা, আয়ুষ জমাতিয়া, আবান্স দেববর্মা, নরেখা জমাতিয়া, সান জমাতিয়া, রিম্পন ত্রিপুরা, জেফানিয়া লালনুনলানা, প্রীতম ত্রিপুরা, কেলেব দেববর্মা, দাইমান হালাম, খোমেন্দ্র রিয়াং, আয়ুষ চাকমা, পাইতো দেববর্মা , সান জমাতিয়া এবং জেনেসিস ডার্লং। কোচ: কিমে দখ, ম্যানেজার হুগলি চন্দ্র ভৌমিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...