টাউনকে নিয়েও সতর্ক কল্যাণ

Date:

Share post:

টাউন ক্লাবের বিরুদ্ধে আজ অভিযান শুরু করছে বড় বাজেটের দল কল্যাণ সমিতি। নীলজ্যোতি রাখাল শিল্ড নকআউটের আসরে উমাকান্ত মিনি স্টেডিয়ামে সন্ধ্যে ছয়টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে নামার আগে শক্তি আরো বাড়ালো শহর দক্ষিণের ক্লাবটি। সোমবার দুপুরে শহরে এলেন মিজোরামের তুতু। আক্রমণ ভাগের ওই ফুটবলার যোগ দেওয়ায় দলের শক্তি বাড়লো বলা যায়। এদিকে আজ দলের সঙ্গে যোগ দেবেন ডুরান্ড কাপ খেলা কিষান সিং, গাইচুং মা, অমিত কুমার এবং কাফাইবা। সি আর এস হয়ে খেলেছে ওই চারজন। সোমবার পুলিশ মাঠে প্রস্তুতি সেরে নেন কল্যাণ সমিতির ফুটবলাররা। প্রতিপক্ষ দল অপেক্ষাকৃত কিছুটা দুর্বল হলেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন কল্যাণ সমিতির কোচ আবু তাহের। তাই সেরা একাদশ মাঠে নামানোর পরিকল্পনা নিয়েছেন। আবু তাহের বলেন, ‘ আউট আসর মানেই ছিটকে যাওয়ার লড়াই। তাই যথেষ্ট সতর্ক আমরা। দলের সেরা ফুটবলারদের নামানো হবে মাঠে। লক্ষ্য থাকবে বড় ব্যবধানে জয় পেয়ে পরের ম্যাচের আগে মনোবল বাড়িয়ে নেওয়া’। এদিকে ঐতিহ্যবাহী টাউন ক্লাবের লক্ষ্য শক্তিশালী কল্যাণ সমিতিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...