ডিয়ার ক্লাবকে হাফ ডজন গোলে হারালো জম্পুইজলা প্লে সেন্টার। ঘরোয়া মহিলা লিগের লড়াইয়ে হ্যাটট্রিক সহ একাই ৫টি গোল করেন রাজ্যের বাইরের ফুটবলার নেকে কে।
উমাকান্ত মিনি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই জল নাড়ায় জম্পুইজলা। ২ ও ৯ মিনিটে পরপর দুটি গোল করেন নেকে। এরপর কিছুটা বিরতি ছিল। প্রথমার্ধ শেষ হওয়ার আগে নেকে ২৮ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন। জম্পুইজলা লিড নেয় ৩-০ গোলে।
বিরতির পর নেকে ৫৫ ও ৬৭ মিনিটে আরও দুটি গোল করেন। জম্পুইজলার লিড দাঁড়ায় ৫-০। আর শেষ গোলটি করেন সুনিয়া দেববর্মা। এই জয়ে জম্পুইজলা সেরা চারটি দলে খেলা নিশ্চিত করলো।


