লিগের লড়াইয়ে শক্তি বাড়ালো কল্যাণ সমিতি। সদ্য শিল্ড জয়ী কল্যাণ সমিতিতে খেলার জন্য সোমবার দলের সঙ্গে যোগ দিলেন মণিপুরের নেরোকা এফসি থেকে রক্ষণভাগের ফুটবলার জিদান। এছাড়া বুধবার দলের সঙ্গে যোগ দেবেন কেরালা থেকে আদায়আক্রমণ ভাগের ফুটবলার অফদাল ভারিকদান। আজ শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল ফুটবলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার কথা ছিল শহর দক্ষিণের ওই ক্লাবটির। প্রতিপক্ষ ছিল দুর্বল জুয়েলস অ্যাসোসিয়েশন। কিন্তু আর্থিক কারণে জুয়েলস এক ম্যাচ পরেই দল তুলে নেয়। চিঠি দেয় ফুটবল সংস্থায়!
শিল্ড জয়ের পর কল্যাণ শিবির অনেকটাই চনমনে। এদিকে মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে শক্তিশালী এগিয়ে চলো সংঘ। প্রতিপক্ষ টাউন ক্লাব। জয়ের ধারা অব্যাহত রাখতেই আজ মাঠে নামবে এগিয়ে চলো সংঘ।


